নয়া নিয়ম চালু হতে চলেছে আজ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, February 1, 2020

নয়া নিয়ম চালু হতে চলেছে আজ

শ্রেয়া সাহা,বারাসাত :-এতই এঁনার বাড়বাড়ন্ত যে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে আছেন তিনি। আর প্রত্যহ তার ছোঁয়াছুঁয়িতে আমাদের দেশেরও নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছেন ইনি। বুঝলেন না কার কথা বললাম ?
কথা হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে,যা দিন দিন ঝিমিয়ে পড়ছে। আর সেই ঝিমিয়ে পড়া কাঠামোকে চাঙ্গা করতেই কেন্দ্রীয় সরকার নিতে চলেছে নতুন পদক্ষেপ।
আজ্ঞে হ্যাঁ আজ পয়লা ফেব্রুয়ারী নতুন বাজেট পেশ করতে চলেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। আবার নতুন করে চমক পেতে চলেছেন। ফেব্রুয়ারী থেকেই পরিবর্তন হবে আয়করের বিভিন্ন নিয়ম।
বর্তমান পরিকাঠামো ব্যবস্থায় পাঁচ লক্ষ্য আয়ের ক্ষেত্রে দিতে হয়নি কোনো আয়কর। কিন্তু এই আয়করের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। যেখানে বৃদ্ধি পাচ্ছে আয়কর, এমনটাই খবর মিলেছে গোপন সূত্রে।
এখন লক্ষ্য করার বিষয় হল, মোদী সরকারের এই নয়া পদক্ষেপ দেশের অর্থনৈতিক কাঠামোর কতটা উন্নতি সাধনে সাহায্যে করে।

No comments:

Post a Comment