অনন্তদেব ভান্ডারী,লাভপুর:-বীরভূমেরলাভপুরের সাউগ্রামের নাপিতপাড়ায় পৌষসংক্রান্তী উপলক্ষে শুরু হলো তিনদিনের লক্ষ্মীপূজা।

এগারো বছরে পা দিলো এই পূজা।গ্রামবাসীরা জানান যে বছরে শুধু মাত্র একবার ধর্মরাজ পূজা করা হতো গ্রামে,এই পাড়ায় প্রায় ত্রিশটি পরিবার বসবাস করে।পাড়ার আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে আর কোনো পূজা করার সম্ভব হতো না।২০০৯ সালে পাড়ার প্রবীণ ব্যাক্তি নরেন চন্দ্র প্রামাণিক,প্রভাত দাস ও স্বপন ধীবরের উদ্দেগে শুরু হয় লক্ষ্মীপূজা।আমরা মনে করি মা লক্ষ্মী ধনদেবী ।তাই পাড়ার অভাব অনটন দূর করার জন্য শুরু হয় পৌষ সংক্রান্তিতে ধনদেবীর আরাধনা।প্রবীণ ব্যাক্তিগণ তিনবছর পূজা করে এই পূজার ভার তুলে দিয়েছিলেন নাপিতপাড়া নতুনদলের হাতে। নতুন দলের বর্তমান সভাপতি সীতারাম ধীবর জানান যে এই পূজা তাদের হাতে আসার পর থেকে যে বছর যেমন সম্ভব হয় সেই বছর সেরকম পূজা করা হয়।কখনো থিম পূজা তো কখনো সাধারণ ভাবে শুধু মূর্তি পূজার আয়োজন করা হয়।এই পূজার অধির আগ্রহে অপেক্ষায় থাকে এখান কার মানুষ।এই পূজাকে কেন্দ্র করে বাইরে থেকে ও প্রচুর আত্মীয় স্বজন আসে।পাড়ার সমস্ত ঘরে ও নতুনদলের সমস্ত সদস্যের কাছে চাঁদা নিয়ে এই পূজার খরচ চালানো হয়।এছাড়াও এখানে পূজা তিনদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।হরিনাম সংকীর্তন থেকে শুরু করে কুইজ প্রতিযোগিতা,আবৃত্তি এবং আরও অন্যান্য খেলা ধূলা করানো হয়।পাশাপাশি খিচুড়ি বিতরণ ও করা হয়।
No comments:
Post a Comment