শ্রেয়া সাহা, বারাসাত ; বিদ্যালয়ে পড়ুয়ারা পাচ্ছে না সঠিক শিক্ষা, তাই নম্বর পেতে ভর্তি হতে হচ্ছে সেই বিদ্যালয়ের শিক্ষকের কাছে। এরকম দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার তবুও সব কিছুকে উপেক্ষা করছে চলেছে প্রাইভেট পড়ানো।
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল স্কুলটিচার দের কাছে প্রাইভেট পড়া যাবে না। শিক্ষার অধিকার আইন অনুসারেও স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করতে পারবেন না। তা সত্বেও রমরমিয়ে চলছে প্রাইভেট পড়ানো। আইন মেনে এই পড়ানো বন্ধ করতে তৎপর হয়ে রুখে দাঁড়ান গৃহশিক্ষক কল্যাণ সমিতি।
গত ৩ রা জানুয়ারী উত্তর ২৪ পরগনার গৃহশিক্ষক কল্যাণ সমিতি নানান দুর্যোগ,বৃষ্টি উপেক্ষা করে ডিআই ডেপুটেশন সম্পন্ন করল।
অংশগ্রহণ করেছিলেন ২৫০ জনেরও বেশী সদস্য। ডেপুটেশনে নেতৃত্ব দেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য জয়েন্ট সেক্রেটারি শ্রী দীপঙ্কর দাস। রাজ্য কমিটির পক্ষ থেকে দীপঙ্কর দাস, অভিজিৎ প্রামানিক, সত্যজিৎ দাস, সায়ক রায়চৌধুরী ডিআই অফিসে টিউশনরত স্কুলটীচার দের লিষ্ট ও সিডি তুলে দেন, পাশাপাশি বিকাশ ভবনের অর্ডারও তুলে দেওয়া হয়।



No comments:
Post a Comment