এবার বিয়ের কার্ডেও NO CAA, NO NRC লিখে নীরব প্রতিবাদ মেদিনীপুরে - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, February 1, 2020

এবার বিয়ের কার্ডেও NO CAA, NO NRC লিখে নীরব প্রতিবাদ মেদিনীপুরে



সেখ মোহাম্মদ ইমরান,কেশপুর:-
অভিনব প্রতিবাদ! এবার নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করলেন এক হবু বর। তিনি তাঁর বিয়ের কার্ডের ওপরে   NO CAA, NO NRC লিখে নীরব প্রতিবাদ জানালেন।
এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুরে কেশপুর থানার মুগবসান গ্রামে হয়েছে। হবু বর মহ: আলিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কমপক্ষে একটা প্রতিবাদ তো থাকলো। যে এই অস্থির সময়ে বিয়েটা করলেও সামাজিক সচেতনতা হারিয়ে ফেলিনি। নাগরিকত্ব সংশোধনী আইন সমাজের পক্ষে একটা অভিশাপ। এই অভিশাপকে দূর করার জন্য প্রতিবাদ জারি রাখা দরকার। প্রসঙ্গত,  রাজ্যসভার স্কোরবোর্ডে বিলের পক্ষে 125 ফুটে উঠতেই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু হয়েছিল। সেদিন রাতেই রাস্তায় নেমে প্রতিবাদ করে কেশপুরের মুগবসান। বিক্ষোভকারীদের মুখে ছিলো কালা আইন মানছি না মানব না স্লোগান।
তবে বিয়ের কার্ডে এই ধরনের অভিনব প্রতিবাদ নেটিজেনদের মনে দাগ কেটেছে।

No comments:

Post a Comment