বাংলা ভাষায় এবার ট্রেনের টিকিট - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, February 1, 2020

বাংলা ভাষায় এবার ট্রেনের টিকিট

শ্রেয়া সাহা,বারাসাত - বাঙালি লজ্জা পাচ্ছে বাংলা বলতে। ফ্যাশন হোক বা ট্রেন্ড ইংরাজি আর হিন্দী ভাষাই এখন একমাত্র সম্বল। আর তা হবে নাই বা কেন ? পুরো পরিকাঠামোই যে এমন। তাই অনেক জায়গায় তেমন গুরুত্ব পায় না বাংলা।
অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইংরেজি না জানা সাধারন মানুষকে। এমনটা প্রায়শই দেখা যায় ট্রেনের টিকিট কাটতে গিয়ে ভাষাগত সমস্যা হচ্ছে। আর সেই ব্যস্ততার সময়ে কেউ কাউর সমস্যায় এগিয়েও আসে না। তাই রেলের পরিষেবাকে উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন রেল কর্তৃপক্ষ। আর এই উদ্যোগের ফলেই রেল এর টিকিটে স্থান পেয়েছে বাংলা ভাষা।
হয়তো আপনারও চোখে এসেছে এটি। এবং স্টেশনের নামও অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও লেখা হবে আশা দিয়েছেন রেল কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment