পুষ্পিতা সিনহা:- করোনা থেকে রেহাই পেলোনা অ্যামাজন আদিবাসীরা। যদিও তাঁরা বহি বিশ্বের থেকে অনেকটা আলাদা । অ্যামাজনের ইয়ানোমামি আদিবাসী দলের ১৫ বছরের এক কিশোর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে । ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুই হেনরিক ম্যানডেট্টা এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন ।
তিনি বলেন, আদিবাসীদের মধ্যে করোনা সম্বন্ধে সচেতন বৃদ্ধি করতে হবে । এদের মধ্যে করোনা সংক্রমণ ছড়ালে তা দ্রুত ছড়িয়ে পড়বে । পরবর্তীকালে গোষ্ঠী সংক্রমণ এড়ানো যাবে না ।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্রোবো অবশ্য জানিয়েছেন, অ্যামাজনের আদিবাসীদের মধ্যে সাত জন করোনা আক্রান্ত হয়েছে। কয়েকদিন আগে কোকামা দলের ২০ বছরের এক যুবতীর করোনা ভাইরাস পাওয়া যায়। তিনি পেশায় ছিলেন একজন স্বাস্থ্যকর্মী । তিনি যে ডাক্তারের তত্ত্বাবধানে কাজ করতেন, তাঁর শরীরে প্রথম করোনার সংক্রমণ হয়েছিল । জানা যায় সেই ডাক্তারের থেকে বেশ কয়েকজনের সংক্রমন হয়। ব্রাজিলের বনভূমিতে প্রায় আট লক্ষ আদিবাসী বসবাস করে । আক্রান্ত যুবককে উওর ব্রাজিলের রাজ্য রোরাইমার রাজধানী বোয়া ভিস্তার একটি হাসপাতালে পাঠানো হয়েছে । সেই যুবকে আইসিইউ'তে রাখা হয়েছে ।
No comments:
Post a Comment