রাস্তায় করোনা ভাইরাসের ছবি এঁকে সচেতনতার বার্তা ঝাড়গ্রাম পুরসভার - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, April 10, 2020

রাস্তায় করোনা ভাইরাসের ছবি এঁকে সচেতনতার বার্তা ঝাড়গ্রাম পুরসভার



স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম:- করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লক ডাউন। রাজ্যের ২২ তম জেলা ঝাড়গ্রামে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত কেউ হয়নি বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে জেলাবাসীকে বাড়িতে থাকার জন্য সবসময় অনুরোধ করা হচ্ছে, চলছে পুলিশের নজরদারি। কিন্তু তাতেও একাংশ বাসিন্দাকে সচেতন করা যাচ্ছে না। অহেতুক রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কিছু লোকজন। করোনার বিপদ সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করতে এবার রাস্তায় করোনা ভাইরাসের ছবি এঁকে সচেতনতার বার্তা দেওয়া হল ঝাড়গ্রাম শহরে।

ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথা মোড়, কলেজ মোড় ও উড়ালপুলের উপর এই ছবি আঁকা হয়েছে। ঝাড়গ্রাম শহরের আর্ট অ্যাকাডেমির ঋতাশিস মিশ্র, রোহিত সিনহা, চিত্রলেখা মিশ্র বোস, কীর্তিবিজয় বোসের মতো তরুণ শিল্পীরা করোনা ভাইরাসের ছবি  এঁকেছেন। ভাইরাসের চারপাশে লেখা হয়েছে, ঘরে থাকুন, সতর্ক থাকুন।

এছাড়াও পুলিশ ও শহরের ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে শহরের সাবিত্রী সিনেমা মোড় ও হাসপাতাল মোড়েও করোনা ভাইরাসের ছবি এঁকে একই রকম সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। ওই ছবি গুলি এঁকেছেন ঝাড়গ্রামের দুই বিশিষ্ট শিল্পী বিশ্বরূপ বিশ্বাস ও সঞ্জয় মান্ডি।

No comments:

Post a Comment