টিএনই ডেস্ক:- একে একে উজ্জ্বল নক্ষত্র হচ্ছে বলি আকাশ ,আগামীকাল ইরফান খানের মৃত্যুর পর বলিউড সহ গোটা দেশ শোকাহত। সেই ক্ষত সারিয়ে ওঠার আগেই প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।একের পর এক তাবড় তাবড় অভিনেতা দের মৃত্যুর কারণে শোকস্তব্ধ বলিউড সহ সারা দেশ।
বলিউড সাধারণ মানুষের কাছে যেটা ড্রিমল্যান্ড তা এখন যেন মৃত্যু পুরি,যেন কালো মেঘ আচ্ছন্ন হয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতে। চির নিদ্রায় চলে গেলেন ঋষি কাপুর | অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় বুধবারই মুম্বাই এর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। গতকালই রণধীর কাপুর, ঋষি কাপুরের অসুস্থতার খবর নিশ্চিত করেছিলেন। আর আজ সকালে বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি।
তবে গত বছর ক্যান্সারকে জয় করে দেশে ফিরেছিলেন তিনি। ডাক্তারি পরামর্শে ভিতর থেকেও সুস্থ হয়েও উঠেছিলেন। এর আগে ভাইরাল ফিভারে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
আর এরই মধ্যে ঋষি কাপুরের মৃত্যু সংবাদ মানতে পারছেন না কেউই। তবে তিনি চিরন্তন থাকবেন তার অভিনয়ের মধ্যে। হাম কিসিসে কম নেহি, খেলে খেলে মে, অমর আকবর এন্টোনি, মত বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে থেকে যাবে মানুষের মনে।
No comments:
Post a Comment