রাজ্যে চিহ্নিত ৭ টি হটস্পট এলাকা,করোনায় আক্রান্ত ৬৯, মৃত্যু ৫ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, April 8, 2020

রাজ্যে চিহ্নিত ৭ টি হটস্পট এলাকা,করোনায় আক্রান্ত ৬৯, মৃত্যু ৫


 
   পুষ্পিতা সিনহা;  রাজ্যে করোনা আক্রান্তের ৭ টি এলাকাকে চিহ্নিত করা হল। সাংবাদিক বৈঠকে এ কথা জানান মুখ্যমন্ত্রী । তবে হটস্পট এলাকাগুলির নাম উল্লেখ করেননি । ওই এলাকাগুলি কঠোর নজর দারিতে রাখা হবে বলে তিনি জানান ।  
      তিনি আরও বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬৯ জন ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে । রাজ্যে করোনা মৃত্যুর সংখ্যা ৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। আক্রান্ত ৬৯ জনের মধ্যে ৬০ জন ৯টি পরিবারের সদস্য। এখনও পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে ১৩ জনকে ইতিমধ্যে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে । 
        বাংলার ৪৯ জন শ্রমিক যারা তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন, অবশেষে তাদের খোঁজ পাওয়া গেল । তাদের প্রত্যেকে সুস্থ আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে দেশে করোনা আক্রান্ত ৫হাজার পার হলো। 

No comments:

Post a Comment