লকডাউনের মধ্যেই এবার খোলা থাকবে ফুলের বাজার ঘোষনা মুখ্যমন্ত্রীর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, April 8, 2020

লকডাউনের মধ্যেই এবার খোলা থাকবে ফুলের বাজার ঘোষনা মুখ্যমন্ত্রীর


সৌমি মুখাজী : গত ২৩  শে মার্চ থেকে করোনা ভাইরাস এর জন্য গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন। এর ফলে স্বাভাবিক ভাবেই অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ ,শুধু সাধারণ মানুষই না এর জন্য এখন মাথায় হাত ফুলচাষীদের । 
মিষ্টির দোকান খোলার পাশাপাশি এখন খোলা থাকবে ফুলের বাজারও, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মঙ্গলবার বিকালে  নবান্নে সাংবাদিক বৈঠক কে তিনি জানান যে, বুধবার থেকেই খোলা থাকবে ফুলের বাজার। এর পাশাপাশি খোলা থাকবে কিষাণ মান্ডি , এছাড়াও এই লকডাউন থেকে ছাড় পাবে পানচাষিরা ও বিড়ি শ্রমিকরা। তবে এই সব কিছু খোলা থাকলেও সমস্ত কাজ কর্ম চলবে সামাজিক দুরত্ব ও লকডাউন এর সমস্ত নিয়ম মেনেই।

No comments:

Post a Comment