করোনায় বিপন্ন রাজ্যের গৃহশিক্ষকরা,সরকারী হস্তক্ষেপের দাবি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, April 4, 2020

করোনায় বিপন্ন রাজ্যের গৃহশিক্ষকরা,সরকারী হস্তক্ষেপের দাবি

টিএনই দেস্কঃ- মহামারী করোনা ভাইরাস সংক্রমনে বিপর্যস্ত দেশ থেকে বিদেশের মানুষ, প্রভাব পড়েছে অর্থনৈতিক অবস্থাতেও । ইতিমধ্যেই দেশে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প ঘোষিত হয়েছে। কিন্ত গৃহশিক্ষকরা যে তিমিরে ছিলেন, সেই তিমিরেই রয়েছেন।
রাজ্যের কয়েক লক্ষ গৃহশিক্ষক বাড়ি বাড়ি গিয়ে অথবা কোথাও কোথাও ছোট ছোট ব্যাচ করে ছাত্রছাত্রীদের পড়ান। কিন্ত বর্তমানে লক ডাউনের কারনে তারা পড়ানো বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

কিন্ত এর ফলে তাদের জীবন ও জীবিকা বিপর্যস্ত। তাদের উপার্জনের ওপরেই নির্ভর করে তাদের পারিবারিক জীবন ধারন, বৃদ্ধ অসুস্থ বাবা মায়ের চিকিৎসা, সন্তানের শিক্ষা ও সামাজিকতা। তাই লক ডাউন পরিস্থিতিতে তাদের উপার্জন সংকটে পড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের লক্ষাধিক গৃহশিক্ষক আজ অস্তিত্ব সংকটে ভুগছেন।

গৃহশিক্ষক কল্যান সমিতির রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস দ্য নিউজ এক্সপ্রেস কে বলেন, "গৃহশিক্ষকরা স্বস্বীকৃত হলেও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনও স্বীকৃতিই পান নি। তাই এমতাবস্থায় আমাদের দিকেও একটু মুখ ফেরানো হোক। আমাদের কথাও সরকার একটু ভাবুক। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কাছে সংগঠিত ও বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের মতো গৃহশিক্ষকরাও স্বীকৃতির দাবি করে। আপৎকালীন ন্যুনতম সরকারী সাহায্যের আশ্বাসটুকুও তো আমরা পেতে পারি। আমাদের অস্তিত্ব আজ বিপন্ন। আমরা সাহায্যপ্রার্থী।"

No comments:

Post a Comment