রৌনক ধর,কলকাতা:- "একদিকে করোনা ভাইরাস আর এক দিকে আমফান। এক সঙ্গে দুটোরই মোকাবিলা করতে হচ্ছে রাজ্যকে। দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছে আমাদের প্রশাসন। মানুষকে ধৈর্য ধরতে হবে"।
কাকদ্বীপ থেকে অবস্থা পরিদর্শনের পর শনিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখমন্ত্রী এটাও বললেন " সুন্দরবনে মানুষরা না খেতে পেয়ে দিন কাটাচ্ছে । তারা অধৈর্য হচ্ছেন না তাহলে আপনারা কেন ধৈর্য হারাচ্ছেন? আমরা সাধ্যমতো কাজ করছি। গত ৩ দিন ধরে আমি ও আমার টিম কেউ ঘুমাইনি। দিন রাত এক করে কাজ করছি। সব দল কে বলছি কিছুদিনের জন্য ক্ষান্ত হন কাজ করতে দিন। পছন্দ না হলে আমাকে গুলি করে মেরে দিন , মাথা কেটে নিন"।
শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে "১৯৩৭ এর পর আমফান- ই বাংলায় একটা বড়ো দুর্যোগ ,সময় লাগবেই।করোনার থেকেও ভয়ঙ্কর এই আমফান। প্রচুর গাছ পড়েছে তাও যে সে গাছ নয় বড়ো বড়ো মোটা মোটা গাছ যা এর আগে হয়নি। ৪৫ হাজার বিদ্যুতের খুঁটি ভেঙেছে। এগুলো সব রাতারাতি সম্ভব নয়"।
বিদ্যুৎ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান " সিএসসি আমাদের হাতে নয়। আমাদের হাত এ যা আছে আমরা করছি সব। বিদ্যুতের তার জুড়তে দক্ষ লোক চাই। ইতিমধ্যেই আমরা ঝাড়খন্ড , ওড়িশা সরকারের সাথেও কথা বলেছি সাহায্য চেয়েছি। কলকাতায় মোট ১২৫টি টিম কাজ করছে আর গোটা রাজ্যে ১০০০ টি টিম কাজ করছে।সেনাকেও চেয়েছি ,কিছু জেনারেটারেও চেয়েছি, সেটা নিয়ে আপতকালীন ভাবে কাজ চালাতে হবে। বিভিন্ন বেসরকারি সংস্থার সাথেও কথা বলেছি। ৮০ থেকে ৯০ টা জেনারেটর জোগাড় করেছি"।
No comments:
Post a Comment