ধেঁয়ে আসছে পঙ্গপাল, ডুবতে চলেছে অর্থনীতি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, May 25, 2020

ধেঁয়ে আসছে পঙ্গপাল, ডুবতে চলেছে অর্থনীতি

ধেঁয়ে আসছে পঙ্গপাল, ডুবতে চলেছে অর্থনীতি



নিজস্ব প্রতিনিধি
; কয়েক লাখ পঙ্গপাল ভারতের দিকে ধেয়ে আসছে। পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে সেই সব পঙ্গপালের দল রাজস্থানে প্রবেশ করে চাষীদের অর্ধেক ক্ষেতের ফসল নষ্ট করেছে ইতিমধ্যেই।

আরও সূত্রে খবর, এইবার পঙ্গপাল এগোচ্ছে দিল্লি এবং হরিয়ানার দিকে। চাষীরা ইতিমধ্যে এ বিষয়ে ভারী উদ্বিগ্ন।

যোধপুরের পঙ্গপাল সতর্কতা সংস্থার (এলডব্লিউও) উপ-পরিচালক কেএল গুরজার জানিয়েছেন, ২০১৯ সালে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে হলুদ রঙের পঙ্গপালের দল বংশবিস্তার করেছিল। এবার সেই অঞ্চল থেকেই গোলাপী রঙের পঙ্গপাল পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতে ঢুকেছে। ইতিমধ্যে রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলের ফসল সাবাড় করেছে। রাজস্থানের প্রশাসন অবশ্য আগে থেকেই প্রস্তুত ছিল। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়েছে। নতুন তুলো বা চিনাবাদাম সাবাড় করেছে পঙ্গপালের দল। মরশুমের আরও অনেক অর্থকরী ফসলও নষ্ট হয়েছে। রাজস্থানেই এই পঙ্গপালের দলকে রোধ করার চেষ্টা চলছে।


গত বছর রাজস্থানের ৬ লাখ ৭০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট করেছিল পঙ্গপালের দল। স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে ড্রোন চেয়েছে। যাতে বেশি জায়গায় নজরদারি চালানো যায়। 

পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতে ঢুকে প​ড়েছে পঙ্গপাল। মধ্যপ্রদেশ পর্যন্ত চলে এসেছে এই পঙ্গপাল। রাজস্থানের ১৬টি জেলা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত। পঙ্গপাল হানা দিয়েছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশে।

পঙ্গপালের এই হামলার জেরে ভারতের খাদ্য নিরাপত্তা সংকটে পড়তে পারে। গত বছরের শেষ দিক থেকে আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়াসহ কয়েকটি দেশে আক্রমণ চালিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে পঙ্গপাল।

মূলত দলবদ্ধভাবেই আক্রমণে নামে এই পঙ্গপালরা। এক ঝাঁকে কয়েক লাখ পতঙ্গ থাকতে পারে। পতঙ্গগুলি ঘাসফড়িং জাতীয় পতঙ্গ। দিনে ২০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে পারে এরা।

রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুযায়ী, এক বর্গকিলোমিটার অঞ্চল পঙ্গপালের দখলে গেলে ৩৫ হাজার মানুষের খাবার খেয়ে ফেলতে পারে তারা। একটি বড় পঙ্গপাল দিনে ১২০ মাইলের খাবার খেয়ে ফেলতে পারে।

No comments:

Post a Comment