আজকের রেসিপি : চকোলেট কেক - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, May 24, 2020

আজকের রেসিপি : চকোলেট কেক


হয়তো কোথাও দোকান খুলেছে। কিন্তু বাড়ির বড়োরা অনলাইনে অর্ডার করতে দিচ্ছে না ? 
কেক খেতে ইচ্ছে করছে কিন্তু কেক খাওয়ার জো নেই?
বাইরের কেক কেন? লকডাউনের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন চকোলেট কেক।

আর এর জন্য জানা চাই ঠিকঠাক রেসিপি।
তো রেসিপি টা বলি এই বার ?
উপকরণ;
১ কাপ ময়দা
১ কাপ সাদা তেল
১ কাপ চিনির গুঁড়ো 
১/৪ কাপ কোকো পাউডার 
১চামচ বেকিং পাউডার 
হাফ চামচ বেকিং সোডা 
২ টো ডিম 
সামান্য নুন 
এক চামচ ভিনিগার
ছোট পাতার এক পাতা কফি পাউডার

এই সব কিছু একটা বাটিতে নিয়ে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মানে খুব ভালো করে ফেটাতে হবে। নয়তো কেক ফুলবে না, শক্ত হবে। এরপর কেক মোল্ড টার ভিতরে সাদা তেল দিয়ে ব্রাশ করো এবং তারপর এর ভিতর কেক এর এই মিশ্রন টা ঢেলে দাও। তারপর বেক করে নেও।

আর একটা প্যানে এক কাপ দুধ, Hershey's, ডার্ক চকোলেট, বাটার এবং এক চামচ চিনি, এক চামচ ময়দা, এবং অল্প কফি পাউডার দিয়ে সামান্য আঁচে ভালো করে নাড়িয়ে ক্রিম তৈরি করো। কেক টা রেডি হলে, কেক টা মাঝখান থেকে কেটে কিছুটা ক্রিম লাগিয়ে চকো চিপস ছড়িয়ে দাও, তারপর কেকের কাটা অংশ দাও এবং ক্রিম টা দিয়ে চকো চিপস, ডার্ক চকোলেট উপর থেকে ছড়িয়ে দিয়ে দাও। 
তারপর ১ঘন্টা ফ্রিজে রেখে দাও, ব্যাস রেডি চকোলেট কেক।


আপনারাও আমাদের ইনবক্সে পাঠান ছবিসহ আপনাদের রেসিপি। আমরা তা প্রকাশ করব সবার কাছে।
আর এই মুহূর্তে সুস্থ থাকুন, সর্তক থাকুন। সরকারী নির্দেশিকা মেনে চলুন।

No comments:

Post a Comment