কোভিড আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী, দেশে সংক্রমিত এক লাখেরও বেশি মানুষ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, May 1, 2020

কোভিড আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী, দেশে সংক্রমিত এক লাখেরও বেশি মানুষ

 

   পুষ্পিতা সিনহা;  এবার করোনা থেকে রেহাই পেলনা রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে  দেখা যাচ্ছে, ভিডিও কল করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোভিড আক্রান্তের সংবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী মিখাইল। তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর সঙ্গে সঙ্গে মিখাইলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি জানিয়েছেন, সংক্রমণ পুরোপুরি না সারা অবদি তিনি কাজে ফিরতে চাননা। 

         প্রেসিডেন্ট দফতর থেকে জানানো হয়, সাময়িক ভাবে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হয় আন্দ্রেই বেলাউসভকে। কিন্তু জরুরি সিদ্ধান্ত নেবেন মিশুস্তিন । 
       রাশিয়ার করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে । রাশিয়ার পরিস্থিতি খারাপ হলেও সংক্রমণের র্শীষে আছে আমেরিকা । মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১০ লাখ পার হয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্র ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন আক্রান্ত হয়েছে করোনায়। মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৮৬১ জনের । মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সবথেকে খারাপ অবস্থা নিউইয়র্ক শহরে । এখানে মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ১৪৪ জন।

No comments:

Post a Comment