২সপ্তাহ বেড়ে ১৭ই মে অবধি দেশজুড়ে চলবে লকডাউন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, May 1, 2020

২সপ্তাহ বেড়ে ১৭ই মে অবধি দেশজুড়ে চলবে লকডাউন

নিজস্ব প্রতিনিধি; ফের বাড়ল লকডাউনের মেয়াদ, দু'সপ্তাহ বাড়ানো হল লকডাউন এর সময়সীমা। কেন্দ্র তৃতীয় দফার লকডাউনের ডাক দেয়, যার মেয়াদ ১৭মে পর্যন্ত।তবে গ্রিন এবং অরেঞ্জ জোনে কিছু ক্ষেত্রে নির্দেশিকা মেনে মিলবে ছাড়। এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

করানা পরিস্থিতি একেবারেই সন্তোষজনক নয়।ভারতে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১১৪৭ জনের। বাড়ছে রেড জোনের তালিকা। আর এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ যে স্বাভাবিক ভাবেই বাড়বে, তা কাউর অজানা নয়। 

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে অনেকেই লকডাউন এর সময়সীমা বাড়ানোর জন্য সায় দিয়েছিলেন। তবে সে সময় কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত দেয়, ফলত দেশেজুড়ে তৃতীয় দফার লকডাউন শুরু হতে চলেছে। আর তাই স্বাভাবিক ভাবেই ৩মে এর পরে আরও দু সপ্তাহ দেশজুড়ে লকডাউন জারি থাকবে বলেই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক।

No comments:

Post a Comment