নিজস্ব প্রতিনিধি: লকডাউন সর্বত্র উঠছে না, মেয়াদ বেড়েছে ইতিমধ্যেই।
কবে সব ঠিকঠাক হবে তা এখনও অবদি স্পষ্ট নয়। করোনার ত্রাসে যেভাবে এক ধাক্কায় সবকিছু স্তব্ধ হয়েছিল, ঠিক তেমনই এক ধাক্কায় সব কিছু আবার শুরু হবে না, তা আশা করাই শ্রেয়।
আর তাই লকডাউন উঠলেও কী অফিসের সব কাজ কর্ম এখনকার মতোনই ওয়ার্ক ফ্রম হোমেই হবে? লকডাউনের সাথে বাড়বে ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ? প্রশ্নের ঝড় চাকুরিজীবি দের মাথায়।
এমন ভাবনার বিশেষ কারন হিসেবে উঠে এসেছে এক ভুল তথ্য। '৩১ জুলাই পর্যন্ত কেন্দ্র বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা কে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছেন।'
এমনই এক খবর সম্প্রচারিত হওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে। আর তার সমস্ত জল্পনা কাটাতে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ট্যুইট করে জানিয়েছেন, এমন ঘোষনা করেনি কেন্দ্রীয় সরকার।
No comments:
Post a Comment