লকডাউনের মেয়াদ শেষ হলেই শুরু হবে পরীক্ষা
পুষ্পিতা সিনহা; করোনার জেরে শুরু করা হয়েছে লকডাউন। সেই জন্য অনেক দিন ধরেই স্কুল, কলেজের পড়ুয়াদের পঠনপাঠন বন্ধ। এইজন্য শুরু করা হয়েছে অনলাইনে পঠনপাঠন। এরমধ্যেও স্নাতকদের পরীক্ষা নিয়ে রয়েছে সমস্যা।
শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ভিডিও কনফারেন্সর সাহায্যে বৈঠক করেন। আর এরপরেই নয়া নির্দেশিকা জারি করা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের জীবাণু মুক্ত করণ নিয়ে।
লকডাউন ওঠার ১০ দিনের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে আওতায় যত গুলি কলেজ রয়েছে তা জীবাণু মুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেবাশিস দাস জানান, প্রত্যেক কলেজের জীবাণু মুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের জীবাণু মুক্ত করার কাজ করবে পৌরসভা। ১৭ই -মে এর পরে যদি লকডাউন প্রভাব কম করা হয় তাহলে সেক্ষেত্রে সামাজিক সামাজিক দায়বদ্ধতার দিক থেকে খুলে দেওয়া হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আসবেন কর্মচারীরা।
এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাথায় চিন্তা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পরিক্ষা শেষ করা নিয়ে। সেইজন্য কর্মচারীদের মাস্ক বাধ্যতামূলক ভাবে পড়ে আসতেই হবে।
No comments:
Post a Comment