কমেছে রান্নার গ্যাসের দাম, সঠিক তথ্য জেনে নিন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, May 2, 2020

কমেছে রান্নার গ্যাসের দাম, সঠিক তথ্য জেনে নিন

নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে লকডাউন, গৃহবন্দি সকলেই। ব্যবসা বানিজ্য বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস, কমেছে গ্যাসের দাম। দেশের তেল সংস্থাগুলি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে৷ 

সূত্রে খবর, দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা৷ অন্যদিকে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমে ১০২৯.৫০ টাকায় দাঁড়িয়েছে৷

I.O.C ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,
কলকাতায় রান্নার গ্যাসের দাম ৭৭৪.৫০ থেকে কমে হয়েছে ৫৮৪.৫০ টাকা, মুম্বইয়ে ৫৭৯ টাকা, চেন্নাইয়ে তেও এভাবে কমে ৫৭০.৫০ টাকা৷
নতুন দাম পয়লা মে থেকেই লাগু করা হয়েছে৷ 

এর আগেও ফ্রি তে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছিল, যাতে লকডাউনের জেরে কেউ অভুক্ত না থাকে। এবার নয়া উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

No comments:

Post a Comment