আমফানে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, May 22, 2020

আমফানে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী


 সৌমি মুখার্জী : আমফানের  ফলে বিধ্বস্ত  দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা।  আমফানের তান্ডবে লন্ডভন্ড বাংলা পরিদর্শনে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতেই টুইট করে এ  কথা জানিয়েছে  প্রধানমন্ত্রীর দফতর।সুত্রে খবর যে,  আজ প্রধানমন্ত্রী এই বিধ্বংস  বাংলাকে আকাশ পথে ঘুরে দেখবেন। তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে। আজ সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী দমদমে নামবেন , সেখান থেকে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে আকাশপথে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনার বিধ্বস্ত অঞ্চল গুলি ঘুরে দেখবেন তিনি। এছাড়াও জানা গিয়েছে হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির দুর্গতদের সঙ্গে তিনি কথা বলতে পারেন। 
              রাজ্যে আমফান পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলে সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বাংলার পাশে দাঁড়ানো বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

No comments:

Post a Comment