পুষ্পিতা সিনহা:-করোনা থেকে দেশকে রক্ষা করার জন্য ২৫ মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন । বিগত কয়েক দিন ধরে লকডাউনে আটকে থাকা শ্রমিকরা ফিরে আসছে পায়ে হেঁটে। ফিরে আসার সময় অনেকে মারা যাচ্ছে । দিন কয়েক আগের ঘটনা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের রেললাইনে ১৬ জন শ্রমিক কাটা পড়েন। রেললাইনে না খাওয়া রুটির ছবি দেখে কেঁপে উঠেছিল নেটিজেনরা। কিন্তু এবার তার থেকেও মর্মান্তিক দৃশ্য ধরা পড়ল সোশ্যাল মিডিয়াতে ।
রাজস্থানের জয়পুরের কাছে দিল্লি - জয়পুর হাইওয়ের উপরে দু'মিনিট এক সেকেন্ডের তোলা ভিডিও টি দেখে শিউরে ওঠে নেটিজেনরা। ভিডিওটিতে দেখা গেছে, এক জন ব্যক্তি রাস্তায় বসে মৃত কুকুরের শরীর থেকে মাংস ছিড়ে খাচ্ছে। একটু পরে অবশ্য দেখা যায় এক ব্যক্তি গাড়ি থেকে নেমে ওই ব্যক্তিকে খাবারের প্যাকেট সহ জলের বোতল দিতে।
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি পোস্ট হওয়ার পর শিউরে উঠেছেন সকলে। অনেকের মতে, দীর্ঘদিন লকডাউন থাকার ফলে চরম দারিদ্রতার চেহারা দেখা যাচ্ছে।
No comments:
Post a Comment