২৬শে মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধের আর্জি মুখ্যমন্ত্রীর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, May 24, 2020

২৬শে মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধের আর্জি মুখ্যমন্ত্রীর



২৬শে মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধের আর্জি মুখ্যমন্ত্রীর


সৌমি মুখার্জী : করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা দেশ, এই করোনা আতঙ্ক কে সামাল দিতে হিমসিম খাচ্ছে গোটা রাজ্য। এই অবস্থায় আবার ঘূর্ণিঝড় আমফানের ধাক্কা। আমফানের এর ফলে বিপর্যস্ত গোটা দক্ষিণবঙ্গ, এই অবস্থায় রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা ব্যস্ত হয়ে উঠেছেন দুর্গত - বিপদগ্রস্ত মানুষগুলোকে সাহায্যের জন্য। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় রেলকে আর্জি জানিয়েছেন যে ,আগামী ২২শে মে পর্যন্ত যেন সমস্ত শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ রাখা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে চিঠিতে জানান যে, ' আমফানের ফলে বিধ্বস্ত গোটা বাংলা, এই অবস্থায় প্রশাসন বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও পুনগঠনের কাজে ব্যস্ত। তাই এখন যারা শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরবেন তাদের ওপর নজরদারি করা সম্ভব হবে না, তাই 26 শে মে পর্যন্ত রাজ্যে শ্রমিক স্পেশাল ট্রেন প্রবেশ করানো বন্ধ করা হোক।'


যদিও মুখ্যমন্ত্রীর এই আবেদনে রেলের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। আগামী একমাস ধরে রাজ্যে ১০৫টি স্পেশাল ট্রেনের রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন। তাদের কড়া নজরদাড়িতে নিজ নিজ ঘরে ফেরানো হয়েছে। যদিও অনেক পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ বলে জানা গিয়েছে, তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল এবং চিকিৎসার আয়োজন করেছিল রাজ্য প্রশাসন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তা এখন সম্ভব হচ্ছে না। তাই আগামী কয়েকদিন শ্রমিক স্পেশাল ট্রেন বন্ধ রাখার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

No comments:

Post a Comment