করোনা - আমফান আবহের মধ্যেই কলকাতা পুরসভার কমিশনার বদল
নিজস্ব প্রতিবেদন; একদিকে করোনা অন্যদিকে আমফান ,এরই মধ্যে নবান্ন বদল করল কলকাতা কর্পোরেশন কমিশনার। সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল খলিল আহমেদকে। তাঁর পরিবর্তে সেই স্থানে এলেন স্বাস্থ্য দফতরের সচিব বিনোদ কুমার।
সূত্রের খবর, বিনোদ কুমার পুরসভায় এসে বুঝে নেবেন নিজ দায়িত্ব। সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ - করোনা সংক্রমণ রোধ করা আর অন্য দিকে আমফানের পরবর্তী কলকাতাকে নিজ ছন্দে ফিরিয়ে আনা।
No comments:
Post a Comment