নিজস্ব প্রতিবেদন; লকডাউনের প্রথমদিকে সুরা প্রেমীরা একেবারেই
কষ্টে ভেঙে পড়েছিলেন। চিন্তার ভাঁজ কপালে। লকডাউনে গৃহবন্দি থাকলেও নেই মদ!
মদ ছাড়া কী করে চলবে গোটা লকডাউন পিরিয়ড?
এরপর যদিও এসব ভেবে মদের দোকান খোলা হয়, আর এরপর করোনা কী? সেটাই মানুষ ভুলতে শুরু করেছে। সংক্রমণের পরোয়া না করে, সোশ্যাল ডিস্টেন্স না মেনেই লম্বা লাইন। দোকানে মদ শেষ তবুও লাইন শেষ হয় না। রীতিমতো বহু এলাকায় বন্ধ হয় মদের দোকান।
তবে এবার চিন্তা শেষ। বাড়িতে বসেই নিশ্চিন্তে পাবেন মদের হোম ডেলিভারি। সুরা প্রেমীদের কথা মাথায় রেখেই মদের ‘হোম ডেলিভারি’ দিতে শুরু করবে Swiggy এবং Zomato।
ইতিমধ্যেই রাঁচিতে শুরু হয়ে গিয়েছে মদের হোম ডেলিভারি, শীঘ্রই ঝাড়খণ্ডের অন্যান্য শহরেও চালু হবে এই পরিষেবা।
ইতি মধ্যেই জানা যাচ্ছে, ক্রেতারা যাতে সহজেই বাড়িতে বসে পছন্দ মতো মদ অর্ডার করতে পারেন, তার জন্য ‘Wine Shops’ নামে একটি নতুন বিভাগ চালু করেছে Swiggy। এমনই কিছু শুরু করবে Zomato ও।
খুব শীঘ্রই এই পরিষেবা মিলবে। তবে এর জন্য লাগবে বিশেষ নথিপত্র, যাতে ১৮ বছরের নীচে কেউ এই পরিষেবা না পায় সেজন্য মদ কেনার আগে লাগবে সেলফি।
No comments:
Post a Comment