২৮শে মে থেকে চালু হচ্ছে কলকাতায় বিমান পরিষেবা
নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা দেশ। তার উপর বাংলায় আছড়ে পড়েছে সুপার সাইক্লোন আমফান, ফলে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা বাংলা। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে।এই পরিস্থিতিতে বিমান পরিষেবা চালু হলেও হতে পারে অনেক সমস্যা। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন, বিমান পরিষেবা কয়েক দিন পিছিয়ে দেওয়ার জন্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্যসচিব রাজীব সিনহা বিমান চলাচল বন্ধ রাখার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছিলেন। রাজ্যের পক্ষ থেকে করা এই অনুরোধে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে সোমবার থেকে বিমান চলাচল হবে না এর বদলে ২৮শে মে থেকে কলকাতা বিমান বন্দর থেকে বিমান পরিষেবা চালু হবে। যদিও সোমবার অর্থাৎ আজ থেকে চালু হচ্ছে গোটা দেশে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। যদিও করোনার সংক্রমন রুখতে বিভিন্ন বিধি নিষেধ মেনে যাত্রীদের বিমান সফর করতে হবে।
No comments:
Post a Comment