রাত পেরোলেই চেনা ভোর দেখবে গ্রিন জোন - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, May 3, 2020

রাত পেরোলেই চেনা ভোর দেখবে গ্রিন জোন

নিজস্ব প্রতিনিধি; রাত পেরোলেই যেটা সেই আগের ভোর এর চিত্র কিছুটা হলেও দেখবে গ্রিন জোন। 
করোনার ত্রাসে থমকে গিয়েছিল সকলেই। তবে রাত পেরোলেই শেষ দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ। আর তাই গ্রিন জোনে মিলছে ছাড়।

রাজ্যের সমস্ত গ্রিন জোনে কাল অর্থাৎ সোমবার থেকে বেসরকারি বাস চালু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং চলবে ট্যাক্সিও। খোলা থাকবে কিছু দোকানপাট। শুধু গ্রিন জোন নয় অরেঞ্জ জোনেও চলবে কিছু হলুদ ট্যাক্সি।

তবে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে, কী নিয়ম? 

সামাজিক দুরত্ব বজায় রেখে বাসে যাত্রী নিতে হবে। ২০ জনের বেশি যাত্রী একটা বাসে থাকতে পারবে না। আর প্রত্যেক কেই পড়তে হবে মাস্ক। প্রয়োজনীয় জিনিস দোকান থেকে সংগ্রহ করে তৎক্ষনাৎ বাড়ি ফিরে যেতে হবে। অযথা ভিড় করা চলবে না। 

এই সমস্ত বিধি নিষেধ যদি সাধারণ মানুষ না মানে তাহলে ফের সংক্রমণের ভয়ে গ্রিন জোনে পুনরায় লকডাউন মান্যতা পাবে, হবে না কোনো লকডাউনে শিথিলতা।

No comments:

Post a Comment