নিজস্ব প্রতিনিধি : বেড়েছে লকডাউনের মেয়াদ। এরই মধ্যে নতুন নিয়ম লাঘু হতে চলেছে কলকাতা সহ গোটা দেশের মেট্রোতে। পরিবর্তন হবে অনেক নিয়ম, আর এমনটাই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে।
দিল্লি, মুম্বাই, কলকাতা সহ বেঙ্গালুরু এর মেট্রোর পরিষেবা তেও আসছে বদল। এমনটাই চাইছে কেন্দ্র। জানা যাচ্ছে, টোকেন ব্যবস্থা বন্ধ করা হবে। টোকেন এর পরিবর্তে আসবে স্মার্ট কার্ড।
সংক্রমণ ঠেকাতেই মূলত এই উদ্যোগ। স্মার্ট কার্ড এ ডিজিটাল ট্রানজাকশন করা যাবে ফলত সুবিধা হবে সর্বত্র। সংক্রমণ রুখতে হোক বা কারচুপি রুখতে বা উন্নত পরিষেবা দিতেই হোক নতুন নিয়ম আসছে লকডাউনের পর দিয়েই।
তবে লকডাউন উঠলেই সাথে সাথে মেট্রোতে এ পরিষেবা মিলবে না। ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।
No comments:
Post a Comment