কথায় আছে ভোজন রসিক বাঙালী,বারো মাসে তেরো পার্বনে নানান পদের রকমারি রান্নার পদ দেখে জিভে জল আসা বাঙালী সব সময় কিছু নিত্য নতুন পদ বানিয়ে চলেছে। আর তারই সঙ্গী হয়েছে দ্য নিউজ এক্সপ্রেস,প্রতি রবিবার তাই আপনাদের স্পেশাল কিছু মেনু রেসিপি নিয়ে হাজির থাকি আমরা। তার ব্যতিক্রম না এবারও আজকের টিএনই রান্নাঘরের স্পেশাল রেসিপি হল- ****ক্রিমি এগ রেজালা****
আজকের রান্নাঘরের রেসিপিটি পাঠিয়েছেন ঝুমা সাহা। তাই চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে বানানো যাবে ডিম পোস্ত--
****উপকরণ*****
১. ৪টে সিদ্ধ ডিম
২. আমুল ফ্রেশ ক্রিম
৩.লাল লঙ্কা বাটা
৪. গরম মশলা পাউডার
৫. পেঁয়াজ ও আদা রসুন এবং টমেটো বাটা
৬. কৌসুরি মেথি
৭. তেজপাতা দুটো
৮. জিরে ও ধনে পাউডার
৯. চিনি ও নুন স্বাদ অনুযায়ী
১০.ফেটানো দই
****পদ্ধতি***
প্রথমে কড়াই গরম করো, তারপর সাদা তেল দাও আর বেশ ভালোই গরম করে নাও। এরপর এতে ডিম গুলো ভেজে তুলে নাও। তারপর এতে তেজপাতা দিয়ে একে একে সব মশলা গুলো দিয়ে ভালো করে নাড়িয়ে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা ও রসুন এবং লঙ্কা বাটা এবং দই ও ক্রিম দিয়ে একে একে মিশিয়ে ভালো করে মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর এতে অল্প জল এবং পরিমান মতোন নুন এবং চিনি দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
এরপর মশলার রং পরিবর্তন হলে (লাল) এর মধ্যে ডিম গুলো দিয়ে ভালো করে নাড়িয়ে, অল্প গরম জল দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষন। ।
এরপর এতে কৌসুরি মেথি উপর থেকে ছড়িয়ে অল্প ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরী।
আপনারাও আপনাদের বিভিন্ন নিত্য নতুন রেসিপি আমাদের পাঠাতে পারেন, আমরা আপনার রেসিপি তুলে ধরবো সকলের কাছে, তাই দেরি না করে আমাদের পেজ এর ইনবক্সে আপনার এক কপি ছবি সহ রান্না পদ্ধতি এবং রান্নার ছবি পাঠান।
No comments:
Post a Comment