পুষ্পিতা সিনহা : বীরভূমের বাসিন্দাদের মধ্যে এল স্বস্তির নিঃশ্বাস । মল্লারপুরে তিনজনের কোভিডের রিপোর্ট পজিটিভ আসার ফলে জেলা জুড়ে অস্বস্তি কর পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু বীরভূমের প্রায় ৭৩ জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা যায় স্বাস্থ্যদপ্তর সূত্রে ।
স্থানীয় ও স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, বৃহস্পতিবার মল্লারপুরের তিন জনের করোনা পজিটিভ ধরা পরে। আবার অন্যদিকে দুবরাজপুরের করোনার রিপোর্ট পজিটিভ আসে বলে এলাকায় ছড়িয়ে পড়ে । কিন্ত ওই দিন সকালে রিপোর্ট আসেনি । পরে রাতে ১৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে । অভিষেক রায় জানান, সিউড়ি সদর হাসপাতাল থেকে পাঠানো বাকি সাত জনের মধ্যেও ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি । অপরদিকে রামপুরহাটে ওইদিন ৫৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে। ফলস্বরূপ জেলা প্রশাসন অনেকটা চাপমুক্ত।
মল্লারপুরে যে তিন জনের রিপোর্ট পজিটিভ আসে তারা কিছুদিন আগে ভিনরাজ্য থেকে ফিরেছিলেন । তাঁদের প্রথম থেকেই কোয়ারেন্টাইন করে রাখে প্রশাসন । তবে, জেলায় বিগত কয়েক দিন ধরে যাঁরা এভাবে চিকিৎসা সংক্রান্ত কারণে আটকে পড়ে ফিরছেন তাঁদের প্রত্যেকের নমুনা নেওয়া হয়। জেলা প্রশাসন জেলার এরকম অনেকরই সোয়াব টেস্ট করার সিদ্ধান্ত নেন। শুক্রবার সিউড়িতে বৈঠক করা হয়। জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ জানান, যাঁরা অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি ফিরেছেন তাঁদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হবে ।
এছাড়াও ভিনরাজ্য থেকে আসা রোগী ছাড়াও, জেলার কোনো বাসিন্দা সর্দি, জ্বরে ভুগছেন তাঁদের সোয়াব টেস্ট করা হচ্ছে । শনিবার বহরমপুর মেডিক্যালে একাধিক নমুনা পাঠানো হয় বীরভূম ও রামপুরহাট স্বাস্থ্য জেলা কর্তৃপক্ষ থেকে।
No comments:
Post a Comment