করোনা যুদ্ধে রাজ্যের পাশে আবারও বেলুড় মঠ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, May 6, 2020

করোনা যুদ্ধে রাজ্যের পাশে আবারও বেলুড় মঠ

নিজস্ব প্রতিনিধি:  করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা শোচনীয়, আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
ফলত, সংক্রমণ রুখতে লকডাউনে নেই ছাড়। 
আর এমন অবস্থায় রাজ্যের দিকে এগিয়ে এল বেলুড় মঠ।

প্রসঙ্গত, এর আগেও সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছিল বেলুড় মঠ। গরীব ও অভুক্ত মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছিল বেলুড় মঠ কমিটি। 

তবে এই বার কিছুটা অন্যরকম, যা অতুলনীয় নেই জাত-পাত, ধর্মের ভেদাভেদ। ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা যাদের বাড়ি দূরে, তাদের জন্য অতিথিশালা খুলে দিল রামকৃষ্ণ মিশন ও মঠ।

এ বিষয়ে অতিথিশালার দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী সুব্রতনন্দ জানান, ‘টি এল জয়সওয়াল হাসপাতালের বেশ কিছু চিকিৎসক ও নার্সের জন্য অতিথিশালায় থাকার ব্যবস্থা করেছি আমরা। অতীতে মানবতার সেবায় রামকৃষ্ণ মিশন সব সময় এগিয়ে এসেছে। প্রশাসনের অনুরোধে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে দেরি করিনি।’

No comments:

Post a Comment