পুষ্পিতা সিনহা: ডিজেল, পেট্রোলের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও, কমলোনা ভারতে । ভারতের ক্রেতারা এই সুবিধা থেকে বঞ্চিত হল। মঙ্গলবার মধ্যরাত থেকে বৃদ্ধি করা হল ডিজেল ও পেট্রোলের দাম। ডিজেলে লিটার পিছু ১৩ টাকা আর পেট্রোলে লিটার পিছু ১০ টাকা করে অন্তঃশুল্ক বাড়ানো হল। তবে সরকারি সূত্রের দাবি, ফলস্বরূপ এই দুই জ্বালানির দামে বিশেষ বদল আসবে না ।
অন্যদিকে কোভিড -১৯ আতঙ্কে সৌদি আরব ও রাশিয়ার রেষারেষির জেরে একধাক্কায় নেমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম, পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যা ২০১৬ সালের পর নিম্নতম । বেশ কিছুদিন ধরে কমছে এই দুই জ্বালানির দাম।
আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বেড়ে গিয়েছে। এর ফলে অনেক দেশে তেল কিনে জমিয়ে রাখার জায়গা নেই । সোমবার আমেরিকায় অপরিশোধিত তেলের সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট গত ২১ এপ্রিল নেমে যায় শূন্য ডলারের নীচে । ইতিহাসের পাতায় এই প্রথম তেলের দাম ৩০০ শতাংশ কমেছে ।
আন্তর্জাতিক বাজারে এই দুই জ্বালানির দাম কমলে ভারতেও দাম কমবে বলে মনে করেছিলেন অনেকে। এই অন্তঃশুল্ক বাড়ানোর ফলে সরকারের কোষাগারে বাড়তি অর্থ আসবে । যা এই সময়ে অত্যন্ত জরুরি ।
No comments:
Post a Comment