প্রয়াত বলিউডের সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Monday, June 1, 2020

প্রয়াত বলিউডের সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

প্রয়াত বলিউডের সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান




নিজস্ব প্রতিবেদন;  বলিউড জগতে আবার নেমে এল শোকের ছায়া। ভেঙে গেল নামকরা সঙ্গীত পরিচালক জুটি সাজিদ - ওয়াজিদ। প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। 

          কিডনির সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি। আগেও একবার কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। এবারও কিডনির সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয়। রবিবার তাঁর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছিল। সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


       সালমান খানের প্রিয় সঙ্গীত পরিচালক জুটির মধ্যে অন্যতম ছিল সাজিদ - ওয়াজিদের জুটি। সালমান খানের অধিকাংশ ব্লকবাস্টার ছবির মিউজিক দিয়েছে এই জুটি। ছবিগুলি হল- তেরে নাম, পার্টনার , দাবাং ১ , দাবাং২ , দাবাং৩ , এক থা টাইগার। এছাড়াও আইপিএল - ৪ - এর থিম সং গেয়েছিলেন ওয়াজিদ। সারেগামাপা ২০১২ ও সারেগামাপা সিঙ্গিং সুপারস্টার এই দুই রিয়্যালিটি শোয়ের মেন্টরের ভূমিকাতে সাজিদ - ওয়াজিদের জুটি দেখাগিয়েছিল। 

            তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। অনেক অভিনেতা অভিনেত্রী টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন।

No comments:

Post a Comment