কেন শুরু হল না আজ থেকে টলিপাড়ার শুটিং? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, June 10, 2020

কেন শুরু হল না আজ থেকে টলিপাড়ার শুটিং?

কেন শুরু হল না আজ থেকে টলিপাড়ার শুটিং?



রৌনক ধর, কলকাতা:  করোনা ভাইরাসের কারণে গত মাস তিনেক আগে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত শুটিং। তবে কয়কদিন আগেই মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন, ১০ই জুন আবার শুরু করা যাবে বিভিন্ন সিরিয়ালের এর শুটিং, কিন্তু এই সিদ্ধান্তই মানতে নারাজ আর্টিস্ট ফোরাম। কেন?

আর্টিস্ট ফোরাম এর পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না শিল্পীরা করোনা সংক্রান্ত বিমার কাগজ পাবে ততদিন বন্ধ থাকবে শুটিং, কোনো শিল্পী ততদিন শুটিংয়ে অংশ নিতে পারবে না। 

আর্টিস্ট ফোরামের আচমকা এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষ। তাদের দাবি যদি এরূপ সিদ্ধান্ত নেওয়ার কথাই ছিল, তবে তারা প্রথম মিটিং এ কেন তা জানাননি। সমস্ত শিল্পী দের বলা হয়ে গেছে, স্টুডিও স্যানিটাইজ করা হয়ে গেছে, এরপর কেন জানানো হল এই বিষয়টি।


ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শুটিং শুরু হওয়া নিয়ে ৪ জুন একটি বৈঠক করা হয় মন্ত্রী অরুপ বিশ্বাস এর সাথেই সেখানে বলা হয় সরকার শিল্পীদের করোনা সংক্রান্ত বীমার ৫০% দেবে, প্রযোজনা সংস্থা দেবে ৪০% এবং ১০% দেবে ফোরাম। কিন্তু এই বিষয় মানতে নারাজ ফোরাম। তারা বলে তাদের হাতে এখনও এই নিয়ে লিখিতভাবে কিছু জানানো হয়নি।
  
 সূত্রে জানা গিয়েছে যে, সাপ্লায়ার্স এবং চ্যানেল কর্তৃপক্ষ কেউই কোনোরকম দায়িত্ব নিতে চাইছেন না। 

বিমার কাগজ তৈরি করে হাতে দিতে বেশ কিছুদিন সময় লাগবে, তাই শ্যুটিং চালু হোক তারপর দেওয়া হবে বিমার কাগজ, এমনটা জানায় চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু রাজি নয় কেউই। আর এতেই প্রযোজকরা সিদ্ধান্ত নেয় দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টলিপাড়ায় আর কোনও শুটিং হবে না। 

No comments:

Post a Comment