নিউজিল্যান্ড ছাড়া আর কোন দেশ করোনা মুক্ত? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, June 10, 2020

নিউজিল্যান্ড ছাড়া আর কোন দেশ করোনা মুক্ত?

নিউজিল্যান্ড ছাড়া আর কোন দেশ করোনা মুক্ত? 
 


 পুষ্পিতা সিনহা;  করোনাকে জয় করে নিল নিউজিল্যান্ড। এখানে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য। অন্তিম করোনা আক্রান্ত ব্যক্তি, তিনি করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন। করোনা মুক্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দিন। 
      এই রকম অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে নিউজিল্যান্ড ছাড়া আরও আটটি দেশ। আপাতত ভাবে তারা এখন করোনা মুক্ত। দেখাযাক সেই দেশগুলির নাম- 

   মন্টিনেগ্রো :- ইউরোপে অবস্থিত মন্টিনেগ্রো। ১৭ মার্চ প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। তারপর তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় দেশীয় ও আন্তর্দেশীয় সীমান্ত। ওখানে মোট আক্রান্তের সংখ্যা ৩২৪ জন। আর মৃত্যু হয় ৯ জনের । ২৪ মে করোনা মুক্ত বলে ঘোষণা করে। 

  পাপুয়া নিউগিনি :- ওশিয়ানিয়ায় অবস্থিত পাপুয়া নিউগিনি। প্রথম করোনার হদিশ পাওয়া যায় ২০মার্চ। তারপর থেকে কার্ফু জারি করা হয়। বন্ধ করা হয় ইন্দোনেশিয়ার সীমান্ত। এখানে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৮ জন। ৪ মে এই দেশ করোনা মুক্ত বলে ঘোষণা করে।

  ইরিত্রিয়া :- আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত ইরিত্রিয়া। ২১মার্চ প্রথম করোনা ধরা পরে। করোনায় আক্রান্ত হয়েছিল ৩৯ জন। ১৫ মে ঘোষণা করা হয় করোনা মুক্ত বলে। 

  সিসিলি:- সিসিলি -এর রাজধানী ভিক্টোরিয়া। এখানে প্রথম করোনার সন্ধান পাওয়া যায় ১৪ মার্চ দু’জনের দেহে। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় যুদ্ধ জাহাজ, চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানের সঙ্গে সব যাতায়াত। এখানে করোনা আক্রান্তের সংখ্যা শুধুমাত্র ১১জন। তাদের সকলেই সুস্থ হয়ে উঠেছে।

  হলি সি:- 'রোমান কোর্ট ' দ্বারা এই দেশটি পরিচালিত। এখানে আক্রান্তের সংখ্যা ১২জন। ৬ জুন এই দেশ করোনা মুক্ত বলেন। 

  ফিজি:- ফিজি এক সময় পরাধীন ছিল ওশিয়ানিয়ার ব্রিটেনের কাছে। প্রথম আক্রান্তের খোঁজ  পাওয়া যায় ১৯ মার্চ। ১৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছে। ২০ এপ্রিল এই দেশ নিজেদের করোনা মুক্ত বলে।

  সেইন্ট কিটস অ্যান্ড নেভিশস:- ক্যারিবিয়ানে এই দেশের জনসংখ্যা ৫২ হাজার ৪৪১ জন। প্রথম করোনার হদিশ পাওয়া যায় মার্চ। তারপর কার্ফু জারি  করা হয়। আক্রান্তের সংখ্যা ১৫ জন। ১৯ মে নিজেদের করোনা মুক্ত বলে ঘোষণা করে। 
 
  পূর্ব তিমুর:- এশিয়ার এই দেশটি অবস্থিত। ২১ মার্চ প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। ১৫ মে সুস্থ হয়ে ওঠে দেশের ২৪ তম শেষ করোনা আক্রান্ত রোগী। তারপরই মুক্ত হয় পূর্ব তিমুর।

No comments:

Post a Comment