শ্রেয়া সাহা; স্পেনকে টপকে মোট করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে উঠে এল ভারত। এই পরিস্থিতিতে ভারত কবে করোনা মুক্ত হতে পারে তা হিসেব কষে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দুই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ!
হিসাবে দেখতে গেলে, যখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা আর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা প্রায় সমান হবে, তখন থেকেই ভাইরাসের সংক্রমণের হার কমতে শুরু করবে।
আর সেটা হবে সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ। এ ক্ষেত্রে মহামারীর বিভিন্ন পরিস্থিতি নিয়ে গবেষণা করে অঙ্ক কষে এই তথ্যই দিয়েছেন ডিরেক্টোরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (Directorate General of Health Services)-এর ডেপুটি ডিরেক্টর ডঃ অনিল কুমার এবং ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর রূপালী রায়।

No comments:
Post a Comment