শ্রেয়া সাহা; আগস্টের পরেই খুলবে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, আজ এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল।
তবে স্কুল-কলেজ খুললেও করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্ত রকমের সাবধানতা যাতে মেনে চলা হয়, সে দিকে কড়া নজর রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল স্পষ্টই জানিয়েছেন, আগস্টের পরেই দেশের সমস্ত স্কুল-কলেজ খোলা হবে। এ নিয়ে কোনও নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও বলা হয়েছে, সম্ভবত ১৫ আগস্টের পর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।
ধীরে ধীরে বিধিনিষেধ মেনে রেস্তরাঁ, সিনেমা হল বা ধর্মীয় স্থানগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে শুরু করা হয়েছে সরকারি ও বেসরকারি পরিবহণ ব্যবস্থাও।
তবে কবে স্কুল-কলেজের দরজা খুলবে, তা নিয়ে এদিন স্পষ্ট নির্দেশিকা দেয়নি কেন্দ্রীয় সরকার। গ্রিন ও অরেঞ্জ জোনেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগে খোলা হবে। তবে শেষমেশ ধাপে ধাপে তা খোলা হবে কি না, সে বিষয়ে কিছু জানাননি পোখরিয়াল।
তবে তিনি বলেন, “আগামী ১৫ আগস্টের মধ্যে সমস্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত পরীক্ষা আগেই হয়ে গিয়েছে এবং যা এখন হচ্ছে, সেই সমস্ত পরীক্ষা রেজাল্ট।”

No comments:
Post a Comment