আত্মঘাতী বি-টাউনের "ধোনি" - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, June 14, 2020

আত্মঘাতী বি-টাউনের "ধোনি"

আত্মঘাতী বি-টাউনের "ধোনি"



কৌশিক চক্রবর্তী;  চলে গেলেন সেই মানুষটা। হ্যাঁ সেই মানুষটাই চলে গেলেন যিনি ঠিক এক বছর আগে গোটা দেশকে শিখিয়েছিলেন জীবনে হেরে যাওয়া মানে সুইসাইড করা নয়।  নিজের জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই জীবনটাকে আনন্দের সঙ্গে কাটানো।
একটি দেশকে এই পুরো শিক্ষাটা একটি দু'ঘণ্টা র সিনেমার মাধ্যমে দিয়ে দায়িত্বভার ছেড়ে সুশান্ত সিং রাজপুত চললেন পরলোকে। ২১শে জানুয়ারি ১৯৮৬ সালে বিহারে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ মেধাবী পড়াশুনায়, এত ভাল হওয়ার কারণেই ইঞ্জিনিয়ারিং এ গোটা দেশে তিনি সাত Rank করেন। 

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ। তারপর কলেজ থেকে ড্রপ আউট হওয়ার পর তিনি চেতন ভগতের 'থ্রি মিসটেকস অফ মাই লাইফ' কাহিনী অবলম্বনে তৈরি ছবি ' কাইপোছে' দিয়ে বলিউডে পদার্পণ করেন। 

তারপর করেছেন একা একা সব দুর্দান্ত ছবি আমির খান সর্বোচ্চ ছবি 'পিকে' তেও ক্লাইম্যাক্সে চোখের জলটা তিনিই এনেছিলেন। তার জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হয়ে থাকবে "এমএস ধোনি"। 





প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির চরিত্রে তার বায়োপিকে অভিনয় করেছিলেন তিনি। কুড়িয়েছিলেন প্রভূত প্রশংসা। ধোনি ফ্যানরা এক বাক্যে স্বীকার করেছিল সত্যি পর্দার ধোনি হতে পেরেছিলেন তিনি। এস এস রাজামৌলি পরিচালিত দক্ষিণী ছবি ' মাগধীরা' এর বলিউড রিমেক ' রবতা' তেও কৃতি শ্যানন এর বিপরীতে তিনি অভিনয় করেছেন। দিবাকর ব্যানার্জি বলিউডের পর্দায় বাঙালির সবথেকে প্রিয় গোয়েন্দা কে নতুনভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও বাজি রেখেছিলেন সুশান্তের উপরেই। 2018 সালে 'কেদারনাথ' ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান সুশান্ত। তারপর আসে 2019 । রিলিজ করে ' ছিচরে '। পরীক্ষা খারাপ হওয়ার রেজাল্ট খারাপ হওয়া জীবনে হতাশা এগুলোর কোনটারই ওষুধ সুইসাইড হতে পারেনা তা তিনি শেখালেন।  আপামর ভারতবাসী নিজের করে নিয়েছিল ছবিটাকে।  এমনকি থ্রি idiots এর পর কলেজ লাইফে এরকম ইনস্পিরেশনাল ছবি আগে হয়নি এটাও মানে সবাই। তারপর গত বছরের অন্যতম একটি ভালো সিনেমা "সঞ্চিরিয়া "তে মনোজ বাজপাই এর সাথে অভিনয় করেন তিনি  সেই সুশান্ত সিং রাজপুত কে আজ দুপুরে তার নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আপাতত এটাই মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  তবে সূত্র মারফত জানা যাচ্ছে তিনি বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন এবং অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন। 





এক্ষেত্রে এই বিষয়টা বারবার উঠে আসছে গত 5 দিন আগে তার প্রাক্তন সেক্রেটারি দিশা সলিয়ান মুম্বাই এর ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। দুটো ঘটনা কোন ভাবে জড়িত কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকেই। সুশান্তের এইভাবে চলে যাওয়া তার ফ্যানদের কাছে একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে গোটা বলিউড শোকস্তব্ধ সবাই একটা কথাই বারবার বলছেন "লাস্ট ওভারে রান আউট টা না হয়ে চেষ্টা তো করতে পারতেন স্ট্রাইকটা ঘুরিয়ে যদি আরেকটা ছয় মারা যায়"

No comments:

Post a Comment