আগস্ট মাসের আগে খোলা হবে না কোনো স্কুল কলেজ, ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সৌমি মুখার্জী : করোনা ভাইরাস এর জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এই লক ডাউনের ফলে বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সব কিছু। যদি ও এখন চতুর্থ দফার লকডাউন কাটিয়ে এখন চলছে আনলক ১ তত্ত্ব, এই আনলক ১ এ প্রায় সব কিছুই ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে, যদিও এখনো খোলা হয়নি স্কুল কলেজ। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে জুলাই মাসেও খোলা হবে না কোনো স্কুল, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সব দিন ঘোষণা করা হয়েছে সেসব নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়া হবে ।
সমস্ত সরকারি নির্দেশেকা মেনে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরো জানান যে সমস্ত বেসরকারি স্কুলগুলোতে যাতে ফি বৃদ্ধি না করা হয়। লকডাউনের ফলে এখন মানুষের রুজি-রোজগার প্রায় বন্ধ, এই অবস্থায় স্কুলের ফি বৃদ্ধি করা হলে সমস্যার মধ্যে পড়বেন সকলেই। তাই সবার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।

No comments:
Post a Comment