স্বাধীনতা দিবসের দিনই কি পাওয়া যাবে করোনা থেকে মুক্তি? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Friday, July 3, 2020

স্বাধীনতা দিবসের দিনই কি পাওয়া যাবে করোনা থেকে মুক্তি?

স্বাধীনতা দিবসের দিনই কি পাওয়া যাবে করোনা থেকে মুক্তি?  

   পুষ্পিতা সিনহা; স্বাধীনতা দিবসে ভারতবাসী স্বাধীনতা উপভোগ করবে। তার সঙ্গে আরও এক স্বাধীনতা স্বাদ পেতে চলেছে ১৩০ কোটি ভারতবাসী। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর সেই লক্ষ্য ঠিক করেছে। আইসিএমআর এই ভ্যাকসিনটি তৈরির কাজ করছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেকের সঙ্গে যৌথ উদ্যোগে। 






          ৭জুলাই মানবদেহে এই প্রতিষেধকের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার পর্বগুলি শেষ করে আগামী ১৫আগষ্ট এই ভ্যাকসিন আমজনতার জন্য নিয়ে আসার লক্ষ্য নিয়েছে আইসিএমআর। কোভ্যাক্সিন ৩০জুন হিউম্যান ট্রায়ালের অনুমতি পেয়েছে। 
        অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এত তাড়াহুড়ো করে সমস্ত ট্রায়াল শেষে করে ভ্যাকসিন বাজারে আনলে হিতে বিপরীত হতে পারে। 
          স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শুক্রবার সকালে দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯০৩ জন। দেশে ক্রমশ বেড়েছে করোনা রোগীদের থেকে করোনা জয়ীর সংখ্যা। বিশেষজ্ঞদের মতান্তরে যে হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে চলতি সপ্তাহতে রাশিয়াকে টপকে যেতে পারে সংক্রমণের নিরিখে।

No comments:

Post a Comment