সম্পর্ক! ব্রেকআপ! জানেন সম্পর্ক ভাঙার পর কি করে মেয়েরা ? - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, July 12, 2020

সম্পর্ক! ব্রেকআপ! জানেন সম্পর্ক ভাঙার পর কি করে মেয়েরা ?

সম্পর্ক! ব্রেকআপ! জানেন সম্পর্ক ভাঙার পর কি করে মেয়েরা ?




   পুষ্পিতা সিনহা;  সম্পর্ক! অনেক সময় সম্পর্ক ভালো থাকে, আবার অনেক সময় খারাপ। একটি সম্পর্কের মধ্যে থাকে উভয়ই। অনেক ক্ষেত্রে কিছু ছোট কারণই বড় হয়ে দ্বারাই একটি ভালো সম্পর্ক ভাঙার জন্য। সেই জন্য সম্পর্কের ক্ষেত্রে দুই দিকই মানিয়ে চলতে হয়। আর এখন তো ট্রেন্ড হয়ে গিয়েছে, এক সম্পর্ক ভাঙার পর আবার নতুন সম্পর্কে জড়ানো। তবে সমীক্ষায় দেখা যাচ্ছে, এই সম্পর্কে করোনার প্রভাব পড়েছে উল্লেখযোগ্য ভাবে। এর ফলে এখন সবাই লং ডিসটেন্স রিলেশানশিপে অভ্যস্ত হয়ে উঠেছে। ভিডিও কলের মাধ্যমে চলছে ভাব- ভালোবাসা, রাগ-অভিমানের মুহুর্তের আদান প্রদান। তবে লকডাউনের পরিস্থিতিতে অনেক নতুন সম্পর্ক তৈরি হয়েছে। তবে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসার মতো কঠিন সিদ্ধান্তগুলো সাধারণত মেয়েরা নেই। এর প্রভাবও পরে মেয়েদের মনের উপর। অনেকসময় মেয়েরা ব্রেক আপের পর সাধারণত কয়েকটা জিনিস করে থাকে। দেখে নেওয়া যাক সেগুলি -







   ● আনন্দিত দেখানোর চেষ্টা -  অনেকে ভিতরে কষ্ট চেপে উপরে খুশি দেখানোর নাটক করে। আবার অনেকে যন্ত্রণাদায়ক সম্পর্ক থেকে মুক্তি পেয়ে সত্যি খুশি হয়। 

   ●ব্লক আনব্লক - ব্রেক আপের পর প্রথমেই মেয়েরা সমস্ত সোশ্যাল মিডিয়াতে ব্লক করে। তারপর আবার আন ব্লক করে দেয় বয় ফ্রেন্ডের উপর নজর রাখার জন্য। 

   ● সোশ্যাল মিডিয়াতে আসক্তি - মেয়েরা ব্রেক আপের পর সাধারণত বেশি সোশ্যাল মিডিয়াতে সময় কাটায়। অনেকে এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য বেশিক্ষণ অ্যাকটিভ থাকে সোশ্যাল মিডিয়াতে। আবার অনেকে পুরোনো সম্পর্ক থেকে মুক্তি পেতে, কিংবা নতুন সম্পর্কে জড়াতে। 

   ● তদন্ত - মাঝে মাঝে আনব্লক করে এক্স বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট তদন্ত করে দেখে। কারণ এক্স আবার কোনো নতুন সম্পর্কে জড়িয়েছে কিনা।  

        সাধারণত ভাবে ব্রেক আপের পর মেয়েরা এইগুলা করে থাকে। অনেকাংশে মেয়েরা ব্রেক আপের পরও সেই একই ছেলের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে।

No comments:

Post a Comment