কবে থেকে শুরু রাজ্য একাদশ ও কলেজে ভর্তি?জানাল রাজ্য শিক্ষা দফতর - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Saturday, July 18, 2020

কবে থেকে শুরু রাজ্য একাদশ ও কলেজে ভর্তি?জানাল রাজ্য শিক্ষা দফতর



     পুষ্পিতা সিনহা:-শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায় ঘোষণা করেছিলেন ১ ই আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। যে সমস্ত ছাত্রছাত্রী নিজ স্কুলে ভর্তি হতে চান তাদের সময়সীমা ১-১০ ই আগস্ট পর্যন্ত। আর যে সকল ছাত্রছাত্রী তাদের নিজ ছাড়া অন্য স্কুলে ভর্তি হতে চান তাদের জন্য সময়সীমা ১১-৩১ ই আগস্ট পর্যন্ত। একই সঙ্গে তিনি আরও বলেছিলেন ভর্তি প্রক্রিয়ার গাইডলাইন জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার বিস্তারিত গাইডলাইন জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। 
          গাইডলাইনে বলা হয়, ২০ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত স্কুলগুলিকে ভর্তির নোটিফিকেশন প্রকাশ করতে হবে। ছাত্রছাত্রীদের মেধা তালিকার ভিত্তিতে ভর্তি করতে হবে। নিজস্ব স্কুলের ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া ১-১০ ই আগস্টের মধ্যে শেষ করতে হবে। আর অন্য স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ভর্তির প্রক্রিয়া ১১-৩১ ই আগস্টের মধ্যে শেষ করতে হবে। ভর্তির সময় ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকদের আসতে হবে নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে।
            করোনা ভাইরাস নিয়ে যে গাইডলাইন রয়েছে, মাস্ক পরা বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব মেনে চলা এইগুলি মানতে হবে। আর্টস, সায়েন্স, কমার্স এর মতো বিভাগগুলিতে যতগুলি আসন ছিল তা কমানো যাবে না। 
           অন্যদিকে, রাজ্যের কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১০ ই আগস্ট থেকে। নির্দেশিকাতে বলা হয়েছে, ক্লাস শুরু না হওয়া পর্যন্ত কোনো পড়ুয়া কলেজে আসতে পারবে না।

No comments:

Post a Comment