আবার এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ঘটনায় মৃত ৫ - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, July 19, 2020

আবার এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ঘটনায় মৃত ৫

আবার এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ঘটনায় মৃত ৫

সৌমি মুখার্জী: আবারও এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো  উত্তরপ্রদেশে, ঘটনাটি ঘটেছে  কনৌজের কাছে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়ের উপর। 
একটি বাস ও একটি গাড়ির মুখ মুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন হয়েছে আরও  ১৮ জন। বাসটি বিহারের দ্বারভাঙ্গা  থেকে দিল্লির দিকে  যাচ্ছিল।  






ঠিক তখনই কনৌজের কাছে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা এবং পুলিশও। খবর আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় দুটি স্থানীয় হাসপাতালে। ১৮ জন জখম হয়েছেন এই ঘটনায় এদের মধ্যে কয়েক জনের অবস্থা সংকট জনক। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন পুলিশ।  তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে , তা এখন ও স্পষ্ট নয়।

No comments:

Post a Comment