পুষ্পিতা সিনহা; ভারত আগে ৫৯ টি চাইনা অ্যাপ নিষিদ্ধ করেছে। ফের ৪৭ টি অ্যাপ নিষিদ্ধ করল ভারত। যদিও এখনও যে ৪৭ টি অ্যাপ ব্যান করা হয়েছে। সেগুলির নাম প্রকাশ করা হয়নি। এই ৪৭টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বয়ান প্রকাশ্যে আসেনি।
৫৯ টি চাইনা অ্যাপ ব্যান করার পর ও অন্যান্য আরও অ্যাপ ব্যান করার প্রস্তুতি নিচ্ছে ভারত। যে অ্যাপগুলি জাতীয় সুরক্ষা আর ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য বিপদ কি না তা দেখা হচ্ছে। আর, যে সকল অ্যাপগুলির সার্ভার চীনে রয়েছে সেই অ্যাপগুলি আগে ব্যান করা হবে।
২৭৫ টি নজর বন্দি অ্যাপের মধ্যে নাম রয়েছে পাবজি সহ অন্যান্য অপের। যদি অ্যাপগুলিতে কোনও সমস্যা না পরিলক্ষিত হয় তাহলে সেই অ্যাপগুলিকে ব্যান করা হতে নাও পারে।
সূত্রের খবর, চিনের অনেক অ্যাপ রয়েছে যেগুলি দেশের সুরক্ষার জন্য বিপদজনক। আবার অনেক অ্যাপ রয়েছে যেগুলি ডেটা শেয়ারিং আর প্রাইভেসির নিয়ম লঙ্ঘন করে।
এবার থেকে ভারত সরকার অ্যাপগুলির জন্য নিয়ম বদলাতে চলেছে। চালু করা হবে নতুন নিয়ম। যদি সেই নিয়ম অ্যাপগুলি না মানে তাহলে ব্যান করে দেওয়া হবে। সাইবার সিকিউরিটিকে আরও মজবুত করার জন্য এই পরিকল্পনা।
No comments:
Post a Comment