অনলাইনে মদ বিক্রি পুরোপুরি বন্ধ করলো সরকার
সৌমি মুখার্জী : করোনা আবহে সংক্রমন ঠেকাতে কর্ণাটক রাজ্য সরকার ২২শে জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত নতুন করে লকডাউনের ঘোষণা করেন। বেঙ্গালুরু শহর ও শহরতলি ও গ্রামীণ এলাকা গুলি এই লকডাউনের আওতাভুক্ত থাকবে। এই লকডাউন চলাকালীন অনলাইনে মদ বিক্রি করা যাবে না , এবার এমনই নির্দেশিকা জারি করলো কর্ণাটক সরকার।
এই লকডাউন চলাকালীন ই শহরের বিভিন্ন মদের দোকানগুলিতে ভিড় জমিয়ে ছিলেন সুরাপ্রেমীরা। একদিনে কর্ণাটকে রেকর্ড হারে মদ বিক্রি হয়েছে, ২৩০ কোটি টাকার মদ একদিনে বিক্রি হয়েছে। শহরের সব কটি মদের দোকানগুলির সামনে কোনও সামাজিক দূরত্ব মানার ছবি দেখা যায়নি।
লকডাউন শুরু হয়েছে বুধবার অর্থাৎ ১৫ই জুলাই থেকে। লকডাউন জারি হওয়া এলাকা গুলিতে দোকান খোলা থাকবে সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অনলাইন মদ বিক্রি পুরোপুরি বন্ধ করা হয়েছে সমস্ত এলাকা গুলিতে|

No comments:
Post a Comment