আকাশ ছোঁয়া সোনার দাম, ৫০ হাজার ক্রস
পুষ্পিতা সিনহা; পেট্রোল ডিজেলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপর ভারত - চিনের সংঘর্ষ। আবার অন্যদিকে করোনা ভাইরাস। এই সব মিলিয়ে অবস্থা এখন নাজেহাল। তার মধ্যে মধ্যবর্তীদের ধরা ছোয়ার বাইরে সোনার দাম। দাম বৃদ্ধি পেতে পেতে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, প্রতি ভরি পিছু সোনার দাম ৫০ হাজার টাকা পেরিয়ে গেছে।
গতকালই ৫০ হাজার টাকা পার করেছে সোনার দাম। গতকাল দশ গ্রাম পাকা সোনার দাম ছিল ৫০,৩০০ টাকা। যা আজ আর একটু বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০,৪৮০ টাকা।
গতকাল গয়না সোনার দাম ছিল ৪৭, ৪৭১ টাকা। যা আজ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৭, ৫০০ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মূল্য বৃদ্ধি ক্ষণস্থায়ী নয়। স্বর্ণ ব্যবসায়ীদের মতানুসারে, আগামী কয়েকদিনে হ্রাস হতে পারে এই আকাশ ছোঁয়া দাম।
চারিদিকের পরিস্থিতির জেরে টালমাটাল অর্থনীতির অবস্থা। বিনিয়োগকারীরা সোনা লগ্নি করার দিকে ঝুঁকছেন। আর সেইজন্য বৃদ্ধি পাচ্ছে চাহিদা। তার জেরে এই দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

No comments:
Post a Comment