প্রতিক্ষার দিন শেষ, পাঁচ রাফাল ভারতের মাটি স্পর্শ করল
টিএনই ডেস্ক ; অবশেষে প্রতিক্ষার দিন শেষ হল। ফ্রান্স থেকে পাঁচটি রাফাল ফাইটার জেট সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের মাটি স্পর্শ করল। দুপুর ৩ টে ১৫ মিনিট নাগাদ হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এসে পৌঁছাল ' বিউটি অ্যান্ড বিস্ট' রাফাল যুদ্ধবিমান। পাঁচ রাফালকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদুরিয়া। আইএনএস কলকাতা থেকে স্বাগত জাননো হয়।
মঙ্গলবার পাইলটরা রাতে আবু ধারিতে থাকা ফ্লান্সের আল ধাফরা ঘাঁটিতে বিশ্রাম নেন। যেখান থেকেই বুধবার সকালে রওনা দেয় এই যুদ্ধবিমান। পরবর্তীকালে পশ্চিম আরব সাগর থেকে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছিল যুদ্ধ বিমানগুলির চালক। আইএনএস কলকাতার সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল।
এয়ার ফোর্স স্টেশনের সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এয়ার বেস লাগোয়া চারটি গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাস্তাঘাট, বাড়ির ছাদে উঠে দেখা এই সকল কার্যে অনুমতি দেওয়া হয়নি। এয়ার বেস লাগোয়া অঞ্চলগুলিতে ড্রোনের নজর রয়েছে। চারিদিকে নিরাপত্তা রয়েছে তুঙ্গে।
বিশেষজ্ঞদের মতে, এবার চোখে চোখ রেখে টক্কর দিতে পারবে রাফালে ফাইটার জেট। ফরাসি ' বিউটি অ্যান্ড বিস্ট ' চিনের যুদ্ধবিমানগুলির থেকে কয়েক ধাপ এগিয়ে রয়েছে।

No comments:
Post a Comment