আশার পথ! কোভিডের সম্ভাব্য টীকা আবিষ্কার ভারত বয়োটেক ' কোভ্যাক্সিন' পেল হিউম্যান ট্রায়ালের অনুমতি
পুষ্পিতা সিনহা; এবার এদেশে সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে কোভিডের টিকা। কোভ্যাক্সিন মানব শরীরে ট্রায়ালের জন্য ছাড়পত্র পেল ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। এই প্রতিষেধকটি তৈরি করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ( আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ( এনআইডি) -র যৌথ উদ্যোগে।
সূত্রের খবর, কোভ্যাক্সিনের সমস্ত তথ্য ভাল করে দেখে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা চালানোর অনুমোতি দেওয়া হয়েছে। জুলাই মাস থেকে এই দুই দফার পরীক্ষা শুরু হবে। কোভ্যাক্সিন তৈরি করা হচ্ছে সার্স কোভ-২ নামক সংক্রমক ভাইরাসেরই স্ট্রেন থেকে। ৩০ টি দল এই কাজের সঙ্গে নিযুক্ত।
চলতি বছরে ৯ মে আইসিএমআর জানিয়েছিল ভারত বায়োটেকের এই গবেষণার কথা। অন্যান্য দেশের তুলনায় কম সময়ে দু’মাসের মধ্যে মানব দেহে পরীক্ষার জন্য প্রস্তুত এই ভ্যাকসিন। তবে কবে বাজারে এই ভ্যাকসিনটি আসবে তা জানা নেই।
প্রথম দফার মানব দেহে প্রয়োগ করা হবে , দেখা হবে ওষুধের আচরণ ও পাশ্বপ্রতিক্রিয়া ঘটছে কিনা। যদি ঘটে তবে সেক্ষেত্রে বদল আনা হবে। দ্বিতীয় দফায় দেখা হবে টিকাটি কতটা পরিমাণ মানবদেহে ব্যবহার করতে হবে। এই পুরো কাজটি করতে প্রায় চার - পাঁচ মাস লাগবে। তারপরই রয়েছে আশার আলো অর্থাৎ এদেশেই তৈরি হতে পারে করোনার ভ্যাকসিন।

No comments:
Post a Comment