প্রানের ঝুঁকি নিয়ে! অন্তঃসত্ত্বার প্রান রক্ষায় এগিয়ে এল চার ব্যক্তি - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Sunday, August 2, 2020

প্রানের ঝুঁকি নিয়ে! অন্তঃসত্ত্বার প্রান রক্ষায় এগিয়ে এল চার ব্যক্তি


সুজানা পারভিন:-  ছত্তিসগড়ে সুরগুজা এলাকার কাদনাই নামক গ্রামে বৃষ্টির জলে ভেসে গিয়েছে   রাস্তাঘাট। চরমতম বৃষ্টির প্রবণতায় বন্ধ সুরগুজা এলাকা। দুশ্চিন্তায়  পড়েছেন গ্রামবাসী। তৎকালীন এমন ঘটনাও ঘটে যায় যে, ওই গ্রামের এক মহিলার অন্তঃসত্ত্বা  অসুস্থ হয়ে পড়ে। তারা সেই পরিস্থিতিকে সামলাতে পারেননি। কারণ, সম্পুর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেই জলমগ্ন এলাকার মধ্যে অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন চলাচলের ব্যবস্থাও বন্ধ, তাই হাসপাতাল নিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এলাকা থেকে হাসপাতালের দূরত্বও অনেকখানি। মহিলার পরিবার সেই অন্তঃসত্ত্বার দুর্দশা দেখতে না পারায় বাঁশে করে কাঁধে তুলে নিয়ে  যাওয়ার ব্যবস্থা করে। সেখানে নদীর জলও প্রায়  ভরপুর, সেই নদী পারাপার করে অন্তঃসত্ত্বার প্রান বাচানোর চেষ্টা করে। 

সংবাদ সংস্থা এ এন আই সূত্র থেকে এই ভিডিও ভাইরাল হয় টুইটারে। সেই থেকে জানা যায়, জন চারেক লোক একটি বাঁশের মধ্যে দড়ি টাঙিয়ে ঝুড়ির মধ্যে ভোরে হাসপাতালের দিকে রওনা দেয়। ঝুড়ির মধ্যে মহিলাটিকেও  নেন। ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়ে ও প্রানে ঝুঁকি নিয়ে সাহায্যের হাত বাড়ায় চারজন ব্যাক্তি।

No comments:

Post a Comment