টি এন ই ডেস্ক : আবারও ভাঙন, গত কাল রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টির ফলে ভয়াভয় আকার ধারন করেছে গঙ্গা নদী, ফলে ব্যাপক আকারে দেখা দিয়েছে ভাঙন। এই নিয়ে এলাকায় দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। বিড়ি শ্রমিক থেকে শুরু করে সকলেই মহাবিপদে পড়েছে।
সামশেরগঞ্জ থানার ধানঘরা এলাকায় ভাঙন, ভাঙনের অতঙ্কে বাড়ি ঘর ছেড়ে দুরদুরান্তে চলে যাচ্ছে এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের দেখা নেই, নেই কোন সহযোগিতা। খোলা আকাশের নিচে বসবাস করছে অনেকেই।
কি খাবে, কোথায় থাকবে, দিশেহারা হয়ে পড়েছে ভাঙন কবলিত এলকার মানুষ জন।
রাত্রি বেলায় মানুষ আতঙ্কে ঘরে থাকতে পারছে না গোটা এলাকায় মানুষজন আতঙ্কে আছেন ।
No comments:
Post a Comment