ছেলের সাহায্যের জন্য ৩৫ ফিট লম্বা ও ১০ফিট চওড়া সুড়ঙ্গ খুঁড়লেন মা - The News Express

Breaking

The News Express

A Bengali News and Entertainment Web-Channel (24x7) The power of information

Youtube


Wednesday, August 5, 2020

ছেলের সাহায্যের জন্য ৩৫ ফিট লম্বা ও ১০ফিট চওড়া সুড়ঙ্গ খুঁড়লেন মা


সুজানা পারভিন:-  ভাড়া বাড়িতে থাকতেন মা ও ছেলে, তার পাশেই ছিল কারাগার। সুযোগের সদ্ব্যবহার করে ৩৫ ফিট লম্বা ও ১০ফিট চওড়া সুড়ঙ্গ খুঁড়লেন ইউক্রেনের মহিলা। এই পৃথিবীতে তার ছেলে ছাড়া আর কেউ ছিল না। তার ছেলেকে গ্রেফতার করা হয় খুনের অভিযোগে। যাবজ্জীবন কারাদণ্ড হয়। ছেলেকে জেল থেকে পালাতে সাহায্য করার জন্য মা খুঁড়ে দিল এক বিশাল সুড়ঙ্গ। তিনি গভীর রাতে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করতেন। দিনের পর দিন সাইলেন্সর লাগানো ইলেকট্রিক স্কুটার দিয়ে তিনি সুড়ঙ্গ খোঁড়ার কাজ করতেন। ভাড়া বাড়ির নিচ থেকে তিনি সুড়ঙ্গ খুঁড়তে শুরু করেন। সেই সুড়ঙ্গ পৌঁছে গিয়েছিল কারাগারের ভিতরে থাকা একটি মাঠ পর্যন্ত। তিনি এই কাজকর্ম চুপিসারে কখন শুরু করতেন সে কারও কাছেই জানা ছিল না। বাড়ির মধ্যে একাই থাকতেন তিনি। তার একমাত্র সঙ্গী ছিল তার ছেলে। কিন্তু তাও সেটি হাতছাড়া হয়ে গেল। ছেলে সঙ্গহীন না থাকতে পারায় তিনি এই কান্ড ঘটান। ৫১বছর বয়সী মহিলা একাই এতো বড়ো সুড়ঙ্গ খুঁড়ে দিলেন। 

সেই মহিলা ইচ্ছে করেই সারাদিন বাড়িতে থাকতেন। যাতে তাঁর  সঙ্গে কেউ আলাপ জমাতে না পারে । 
            শেষমেশ কিছু দিন থাকলে সেই সুড়ঙ্গ তার ছেলের সেল পর্যন্ত পৌঁছে যেতো।

No comments:

Post a Comment